ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় চোর-ডাকাতসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন ও মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুন) দুপুরে তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি তিনটি দা, একটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অপরদিকে, পুলিশ জানায়, গত ১০ জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চায়ের দোকানে তালা ভেঙে দুইটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর।

গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০), একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জুয়েল ওরফে ডন (১৯) এবং মোটরসাইকেল চোর চক্রের সদস্য হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) ও চরঈশ্বর ইউনিয়নের রফিক নবীর ছেলে রহমত উল্ল্যাহ বুলবুল (২৩)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, দুই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102