ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় পুকুরে মিললো ইলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯ বার পঠিত
ইলিশ

নোয়াখালীর হাতিয়ায় একটি পুকুর সেচে পাওয়া গেছে ইলিশ মাছ। এ ঘটনায় হইচই পড়ে গেছে পুরো এলাকায়।

রোববার (২৯ আগস্ট) ভোরে হরনী ইউনিয়নের বয়ার চরে মো. বেলালের পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি পাওয়া যায়। পরে মাছটি বাজারে বিক্রি করা হয়।

বেলাল জানান, শনিবার (২৮ আগস্ট) রাতে পুকরের পানি সেচ দেন। রোববার ভোরে পুকুর থেকে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে একটি ইলিশ মাছও পান। খবর শুনে মাছটি দেখতে পুকুর ঘাটে ভিড় জমান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মো. আশরাফুল বলেন, ‘সচরাচর ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। নিজের চোখে জীবিত ইলিশ দেখতে ভোরে ওই বাড়িতে গিয়েছিলাম।’

বিষয়টি শুনেছেন জানিয়ে হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ জানান, জোয়ারের পানি আসায় হয়তো ইলিশ মাছটি পুকুরে চলে এসেছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান বলেন, যদি জোয়ারের লোনা পানি পুকুরে প্রবেশ করে তাহলে লোনা পানির সঙ্গে পুকুরে ইলিশও প্রবেশ করতে পারে। দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102