ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালী বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছে নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভা ভবন চত্বরে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। আবদুল কাদের মির্জা বুসরহাট পৌরসভার বর্তমান মেয়র। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর ভাই।

মেয়র প্রার্থী মির্জা ইশতেহার ঘোষণা করতে বিগত সময়ে তার পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। তিনি সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত আধুনিক পৌরসভা গঠন, পূর্ণাঙ্গ পৌরপার্ক নির্মাণ, বসুরহাট বাজারের খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ, কোম্পানীগঞ্জের উৎপাদিত গ্যাস স্থানীয়দের পাওয়ার অধিকার রক্ষা, পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়ণসহ ২৫টি অঙ্গিকার করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়তা খান এর সভাপতিত্বে ইশতেহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102