ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকাকে ‘হারানোর প্রতিবাদে’ সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে দলীয় প্রার্থীকে পরাজিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেলকুচি পৌরসভার আওয়ামী লীগ মনোনীত পরাজিত মেয়র প্রার্থী আশানুর বিশ্বাস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে বেলকুচির কামারপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আশানুর বিশ্বাস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা প্রতিক দেওয়া হলেও স্থানীয় সংসদ সদস্যের অনুসারী যুবলীগের বিলুপ্ত কমিটির আহবায়ক সাজ্জাদুল হক রেজা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সংসদ সদস্য নৌকার বিপরীতে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন। বিদ্রোহী প্রার্থী জয়ী হওয়ার পর বিএনপির জামায়াতকে সঙ্গে নিয়ে বেলুকচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে, দলীয় নেতা কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর, মারধর করার পাশাপাশি নানাভাবে হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজি খান, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102