ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকায় ভোট চাওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকায় ভোট চাওয়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা মমিনুর রহমান ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় মাঠে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই মঞ্চে আওয়ামী প্রার্থীর সঙ্গে বসে নৌকার পক্ষে ভোট চান মমিনুর রহমান।

নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বিএনপি নেতার বক্তব্য রাখার বিষয়টি জানাজানি হলে তাকে বহিষ্কারের দাবি জানান নীলফামারী জেলা এবং ডোমার উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, ডোমার উপজেলা বিএনপির রাজনীতি থেকে এক বেইমানের চিরবিদায় হলো।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু এ সিদ্ধান্ত সেন্ট্রাল বিএনপি নিয়েছে, এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।’

জানতে চাইলে মমিনুর রহমান বলেন, ‘বহিষ্কারের ব্যাপারে কিছু জানি না। এখন পর্যন্ত আমার কাছে কোনো কাগজপত্র আসেনি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102