ads
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকার তলা ফুটো হয়ে গেছে: হারুনুর রশিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘কাক্কু’ সম্বোধন করে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, আপনাদের নৌকার তলা ফুটো হয়ে গেছে। সারাদেশে নৌকা এমনভাবে ডুবে গেছে; রাশিয়া, চীন ও ভারতের সব শিপ (জাহাজ) এনেও এ নৌকা উঠাতে পারবেন না।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে ‘অবৈধ সরকারের’ পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পুরাতন গোহাটা সড়কের বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে হারুনুর রশিদ বলেন, ‘শেখ হাসিনা নাকি তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়েন ও কোরআন তেলাওয়াত করেন। যিনি এতো প্রার্থনা করেন তিনি কি কখনো ভোট চুরি করতে পারেন? আমরা অনেক আগেই জানতাম, শেখ হাসিনা ভিসানীতি মানবেন না। তিনি দেশের জনগণের লুণ্ঠিত টাকা নিয়ে আমেরিকায় ছেলের কাছে রাখেন। যে ভিসানীতি ছেলের টাকা-সম্পদ রক্ষা করতে পারে না, যে ভিসানীতি ছেলেকে রক্ষা করতে পারে না সেই ভিসানীতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ মানবে না।’

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102