ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থীকে রাজাকার পরিবারের সদস্য বলায় ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলামকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মীপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া তাকে এ শোকজ দেন।

সেলিনা ইসলাম লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুয়েতে দণ্ডপ্রাপ্ত কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। তিনি কুমিল্লার মেঘনা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য।

শোকজপত্রে উল্লেখ করা হয়, একটি জাতীয় অনলাইন গণমাধ্যমে ২৯ ডিসেম্বর ‘নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের বললেন স্বতন্ত্র প্রার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টি গোচর হয়। সংবাদটিতে উল্লেখ করা হয়- আপনি স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের’ সদস্য বলেছেন। প্রকাশিত এ সংবাদটি সত্য হলে তা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন করা হবে না ৫ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হল।

এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার কল দিলেও সেলিনা ইসলাম রিসিভ করেননি।

নৌকার প্রার্থী নয়ন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নয়ন ও সেলিনা ছাড়াও এ আসনে আরও ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102