ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৬৬ বার পঠিত
বরুণ ঘোষ (৪৩)

জেলা শহরের হামদহ মাঝিপাড়া-ঘোষপাড়া এলাকায় বরুণ ঘোষ (৪৩) নামে এক নৌকার সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বরুণ হামদহ ঘোষপাড়া এলাকায় মৃত নরেন ঘোষের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বাড়ির পাশে দোকানে চা খেতে বের হন বরুণ ঘোষ। সে সময় কয়েকজন দুর্বৃত্তরা তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক বরুণকে মৃত ঘোষণা করেন।

নিহত বরুণের বড় ভাই অরুণ কুমার জানান, আমার ছোট ভাই বাড়ি থেকে চা খাওয়ার জন্য গেলে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে। আমরা নৌকার ভোট করার কারণে আমার ভাইকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। শুধু নৌকার পক্ষে ভোটে কাজ করার কারণে বরুণকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন বাংলানিউজকে জানান, শহরের হামদহ এলাকার ঘোষপাড়ায় বরুণ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিহত ওই ব্যক্তির পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102