ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকা নিয়ে বের হয়ে ঝড়ের কবলে ২ যুবক, মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নৌকা নিয়ে বের হয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন ২ যুবক। পরে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মনিপুরহাটি এলাকায় ধোপাজান চলতি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মনিপুরহাটি গ্রামের আনোয়ার হোসেন (২০) ও অনিক হাসান (১৮)।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তারা নৌকা নিয়ে বের হয়। রাতে নদীতে প্রচণ্ড ঝড় ওঠে। এ সময় বাড়ি ফেরার পথে ধোপাজান চলতি নদীতে ঝড়ের কবলে পড়েন তারা। রাত বেশি হয়ে যাওয়ায় নৌকার ভেতরেই আশ্রয় নেয় ওই দুই যুবক। এ সময় নৌকাটি তারা ধোপাজান নদীর একটি পাড়ে নোঙর করেন। ধারণা করা হচ্ছে নৌকার ভেতর তারা ঘুমিয়ে পড়েছিলেন।

তিনি আরও বলেন, রাতে তারা বাড়ি ফিরে না যাওয়ায় পরদিন সকালে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ডুবুরি দিয়ে নদীতে অনুসন্ধান চালালে ডুবে যাওয়া নৌকার ভেতরে তাদের মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102