ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকা ভ্রমণে গিয়ে অশ্লীল নৃত্য, ৩৫ জনের কারাদণ্ড ও জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নাটোরের নলডাঙ্গা বারনই নদীতে নৌকা ভ্রমণের সময় নারীদের নিয়ে অশ্লীল নৃত্যের অপরাধে ভ্রমণকারীদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, উপজেলার বারনই নদীর রেলওয়ে ব্রিজের কাছে অভিযান চালিয়ে নৌকা আটক করে ভ্রমণে আসা ৩৫ জনের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে বাঙ্গালখলসি খালের অবৈধ সৌঁতি জাল উচ্ছেদ করার সময় বারনই নদী দিয়ে বিকট শব্দে গান বাজনার আওয়াজ পাওয়া যায়। এসময় একটি নৌকায় ৩৫ জনের একটি দলকে নারীদের সঙ্গে অশ্লীল নৃত্য করতে দেখে নৌকাটি আটক করা হয়। পরে নৌকায় ভ্রমণকারীদের ৩৫ জনকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের ৩৫ জনের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা। নৌকায় গোয়ালকান্দি ইউনিয়নের তিনজন ইউপি সদস্যও ছিলো। তারা নৌকা ভাড়া করে বারনই নদী দিয়ে চলনবিলের তিশিখালি এলাকায় পিকনিকে যাচ্ছিলো।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন বলেন, অসামাজিক কর্মকাণ্ডের জন্য ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসব বন্ধে আমাদের কড়া নজরদারি রয়েছে। কোনোভাবেই অসামাজিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102