ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি: গৃহকর্মী ও স্বামী রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৬ বার পঠিত

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলঙ্কার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা এবং তার স্বামী শাকিলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর ছাদেক মিয়া দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট নাসিম গাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে গোপাল চন্দ্র সাহা এর বিরোধিতা করেন।
তবে তদন্ত কর্মকর্তা আদালতে আসেননি। এজন্য আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার (২ মে) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

এদিন রিমান্ড শুনানিকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি আদালতে উপস্থিত হন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি করতে শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ। যা আগামী তিন কার্যদিবসে শেষ করতে হবে।

তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। শাকিল তাহমিনাকে নিতে প্রায়ই ন্যান্সির বাসায় আসতেন। গত ৫ এপ্রিল ন্যান্সির বাসার কাউকে না জানিয়ে চলে যান তারা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান।

এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যবান অলঙ্কার নেই। এসবের মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102