ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলের লোহাগড়ায় বিজয় র‌্যালি থেকে বিএনপি’র ৩ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লোহাগড়া উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি শেষে সমাবেশ চলাকালীন বিএনপি’র ৩ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায় তাদের আটক করা হয়।

উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, বিজয় দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র‌্যালি লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের লক্ষ্মীপাশা চৌরাস্তা পৌঁছালে পুলিশি বাধার সম্মুখিন হয়। সেখান থেকে বিএনপি’র ৩ নেতাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু হায়াত সাবু, শালনগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জল কাজী ও লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তি ভঙ্গের অভিযোগে বিএনপি’র ৩ নেতাকে ১৫১ ধারায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102