ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে নৌকা ডুবিতে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ থেকে ছয়জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়া ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিল শেখের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার এক বছরের শিশুপুত্র নাছিম শেখ।

স্থানীয়রা জানায়, নাজমা বেগমের দাদী আবেজান বেগম (৮০) মারা যাওয়ার খবর শুনে সেখানে যাচ্ছিলেন নাজমা ও তার পরিবারের সদস্যরা। এসময় শুক্তগ্রাম-বাহিরডাঙ্গা খেয়া পার হওয়ার জন্য নৌকায় উঠেন তারা। নৌকায় ১৫-১৬ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ওজনের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। এসময় কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও পাঁচ-ছয়জন আসতে পারেননি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম, কালিয়া থানা পুলিশ, নৌপুলিশ উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

কালিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, নৌকাটিতে ১৭-১৮ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে তীরে উঠলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102