ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে মুক্তিপণ না পেয়ে মাদরাসাছাত্রকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

অপহরণের চারদিন পর মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের জয়নাল মোল্যার বাঁশবাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ জানায়, গত শনিবার (১২ মার্চ) সকালে বাড়ি থেকে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার
সন্ধান না পাওয়ায় ওইদিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সকালে একটি ফোন নম্বর থেকে কল দিয়ে আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু স্বজনরা টাকা দিতে পারেননি। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সেই মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে সোমবার রাতে অপহারণকারীদের সন্ধান পায়। ফোন কলের সূত্র ধরে পুশিল বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার ছেলে নাবিল (১৬) ও একই গ্রামের সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যাকে (২১) আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার বোড়ামারা গ্রামের দক্ষিণ পাড়ার জয়নাল মোল্যার বাঁশবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা না দেওয়ায় আমার ছেলেকে তারা হত্যা করেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পিবিআই দু’জনকে গ্রেফতার করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিলের বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকেও আটক রাখা হয়েছে।

পিবিআই ইন্সপেক্টর মো. শামিম জানান, আটক দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102