ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৫ বার পঠিত

নড়াইল সদর ও লোহাগড়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামির নাম তুষার কান্তি মালাকার। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে।

অন্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর, পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চরমল্লিকপুর গ্রামের শুভ শেখ।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102