ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে সাবেক মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নড়াইলে তুচ্ছ ঘটনায় সানোয়ার হোসেন মোল্লা নামে সাবেক এক মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

নিহত সানোয়ার হোসেন মোল্লা নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত মেম্বার ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের গণি মোল্লার ছেলে।

নিহতের ছেলে মাহবুর মোল্লা বলেন, রোববার সকালে আমার ছোট ভাই রফিকুল ইসলাম মোটরসাইকেলে নড়াইল শহরে যাচ্ছিলেন। ভাদুরিয়া এলাকায় ফারুক নামে এক ট্রাকচালক তাকে ধাক্কা দেয়। এ নিয়ে দত্তপাড়ার বাসিন্দা ফারুকের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই সময় ফারুক তাকে জীবননাশের হুমকি দেয়। একইদিন বিকেলে আমার বাবা সানোয়ার হোসেন মোটরসাইকেলে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন। দত্তপাড়ায় ফারুক ও তার সহযোগী আজিজুর, এনামুল, ফরিদ, ইমরুল আমার বাবার পথ আটকায়। এরপর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আমরা বাবাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই তাকে যশোর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। আজ ভোর ৪টার দিকে আমার বাবা মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পঙ্গু হাসপাতাল থেকে একজনের মরদেহ হাসপাতালে এসেছে। মরদেহের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মারধরের ঘটনায় সাবেক মেম্বার সানোয়ার হোসেন মোল্লা যশোরে মারা গেছেন। তার স্বজনরা অভিযোগ করলে মামলা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102