ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এই রায় দেন।

রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনায়েত মোল্যা নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতেই উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়- এনায়েত মোল্যা নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নার্গিসকে প্রায়ই মারধর করতেণ স্বামী এনায়েত। এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বশুরবাড়ির আম গাছে ঝুলিয়ে রাখেন এনায়েত।

এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন ওইদিনই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102