ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে ১৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নড়াইলে ‘মাদককে না বলি, সোনার বাংলা গড়ে তুলি’-এই স্লোগানে প্রায় ১৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে নড়াইল আদালত চত্বরে বুলডোজার দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- এক হাজার ১০০ বোতল ফেনসিডিল, ৩০ বোতল মদ, ২৬৬ পিস ইয়াবা এবং দুই কেজি ১৭ গ্রাম গাঁজা।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, বিভিন্ন সময়ে মাদকসহ আসামিদের গ্রেফতার করে পুলিশ। এই মামলাগুলো তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত বিচার কার্য শেষে মাদক সংক্রান্ত আলামতগুলো ধ্বংসের আদেশ দেন।

তিনি আরও বলেন, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। মাদক নির্মূলে নড়াইল জেলা পুলিশ সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102