ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নয়াপল্টনে পুলিশি অভিযানে নিহত ও আহত হওয়ার ঘটনায় ঢাকাস্থ আমেরিকান রাষ্ট্রদূতের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে নিহত ও আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে প্রকাশিত বিবৃতির মাধ্যমে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহতের ঘটনা তদন্ত করার দাবি জানিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত।

নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ওই বিবৃতিতে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সরকারের প্রতি আহবান জানিয়ে মার্কিন দূত বলেন, সহিংসতার এই খবরগুলোর সুস্থ তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102