ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নয়ালাভাঙ্গায় ফেনসিডিলসহ আটক-১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুরুল নামে ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত দুরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের মো. নাইমুল ইসলাম চিন্তর ছেলে মো. দুরুল ইসলাম (৩৯)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে অবৈধ মাদকদ্রব্য নিয়ে ১ ব্যক্তি নয়ালাভাঙ্গায় অবস্থান করছে।

খবরটি পাবার পর দ্রুত ঐ এলাকায় ১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাতেনাতে ফেনসিডিলসহ দুরুলকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪৫ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102