ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে আমাকে : তসলিমা নাসরিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ বার পঠিত

ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন অভিযোগ করে বলেছেন, সার্জন অস্ত্রোপচার করে তার হিপ জয়েন্ট বাদ দিয়েছেন। সার্জনের ভুল সিদ্ধান্তে তিনি পঙ্গু হতে চলেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি, এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনও ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না, কোনও সুয়েলিং ছিল না। আমাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে। যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশান করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে, এবং ভেবে সুখ পাবে যে তার ট্রিটমেন্ট হয়েছে।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) ফেসবুকে তসলিমা নাসরিনের পোস্ট করা হাসপাতালের দুটি ছবি থেকে জানা যায় তিনি অসুস্থ কিন্তু ঠিক কোন রোগে আক্রান্ত সেটা স্পষ্ট করেননি তিনি।। বুধবার (১৮ জানুয়ারি) ফেসবুকে আরেকটি পোস্টের মাধ্যমে অসুস্থতার বিষয়টি স্পষ্ট করেন তসলিমা নাসরিন। পোস্টে তিনি লিখেছেন, হাসপাতালের বেডে মুয়ে তাকার চবি দেখে অনেকে ভেবেছে আমার বোধহয় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে। না, এসব কিছুই হয়নি।

পোস্টে তিনি আরও লেখেন, সেদিন ওভারসাইজ পাজামা পরে হাটছিলাম ঘরে, পাজামা চপ্পলে আটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। অগত্যা যা করতে হয়, করেছি। হাটুতে ব্যাথা হচ্ছিল, আইস্প্যাক দিয়েছি, ভলিনি স্প্রে করেছি। আমি ভেবেছিলাম, হয়ত হাটুর লিগামেন্টে চোট লেগেছে। এক্সরে করার জন্য হাসপাতালে গিয়ে জানতে পারি পায়ের ফিমায় চোট লেগেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102