ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে অনলাইনে চায়ের নিলাম শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩২ বার পঠিত

পঞ্চগড়ে অনলাইন প্লাটফর্মে চায়ের নিলাম শুরু হয়েছে। বুধবার দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রে অনলাইনে এ নিলাম অনুষ্ঠিত হয়।

স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় উত্তরাঞ্চলের তিনজন ব্রোকার এবং প্রায় ২৫ জন বায়ার অনলাইন নিলামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম অনলাইনে উপস্থিত হয়ে নিলাম কার্যক্রম মনিটরিং করেন।

বাংলাদেশ চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৯টায় অনলাইনে নিলাম কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪১৯ লটে এক লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য অফার করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ৮৬ হাজার ৮০৫ কেজি। গড় মূল্য প্রতিকেজি ১৩২ টাকা ৫০ পয়সা। সর্বোচ্চ মূল্য ২১২ টাকা কেজি আর সর্বনিম্ন ১০২ টাকা কেজি বিক্রি হয়েছে।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন। দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মত একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালুর ফলে বিশ্বের যে কোনো প্রাপ্ত থেকেই এখন বায়ারদের নিলামে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রর জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলাম অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে সিডিউল ঘোষণা করে চা বোর্ড। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102