পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিনের থেকে আজকে বেশি ঘন কুয়াশায় ভরপুর পুরো এলাকা।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা মর্জিনা বলেন, শীতের কারণে কাজে যেতে পারছেন না। গরম কাপড়ও নেই। বাধ্য হয়ে কিছু খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন। গত কয়েক দিন থেকে ৯ টার পরে সূর্য দেখা মিলে। আজকে এখনো ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেনি। তীব্র শীতে কাজও করতে পারছি না। আমাদের তেমন গরম কাপড়ও নেই। তাই কিছু ডালপালা জ্বালিয়ে আগুন তেপে শীত নিবারণের চেষ্টা করছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মূলত ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণেই তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবারও তীব্র ঠাণ্ডা পড়ার আশঙ্কা রয়েছে।