ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড় জেলা শিবিরের সাবেক সভাপতিসহ তিন কর্মী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি নূর-ই-আলম সালেহীকে আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জগদল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। একই দিন আরও দুই শিবির কর্মীকে আটক করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।

আটক সালেহী স্থানীয় জগদল থুকুরি পাড়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে। বর্তমান তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। আটকের পর পূর্বের মামলায় গ্রেফতার দেখানো হয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন সরকার বলেন, শিবিরের এই সাবেক নেতার বিরুদ্ধে ২০১৫ সালের তিনটি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এদিকে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। এরা হলো, তেঁতুলিয়া উপজেলার গনাগছ এলাকার আব্দুর রহিমের ছেলে আজম আলী (২৪) ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ফজলে রাব্বী (২২)।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102