ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত করেছেন।

শনিবার (৩ মে) রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইটি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া সম্মেলনে দুইটি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে একই দিন দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।

অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের হ্যান্ডবিল হাতে নিয়ে ক্রমিক নম্বর অনুসারে ভোট চাইতে দেখা গেছে।

এর আগে ২০০৯ সালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০২০ সালে আনোয়ার হোসেনকে আহ্বান ও সেকেন্দার আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলেও জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102