ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে আখচাষি ও শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মিল বাজারের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করেন পঞ্চগড় চিনিকল আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।

মানববন্ধনে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো. নবী হোসেন ও আখচাষি কাজী মিজানুর রহমান।

বক্তারা বলেন, পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মৌসুম চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102