ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ধারালো ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমকে (৪২) হত্যা করে ছোট ভাই ফিরোজ হোসেন (৩২)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত রবিউল আলম ওই এলাকার সারাফত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, ফিরোজ আলম গত কয়েক দিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে নিয়ে যায়। এদিকে বড় ভাই রবিউল আলম পঞ্চগড় শহরের ইসলামবাগের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে যায়। পরে রাতে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাথাড়ি ভাবে আঘাত করতে থাকে। রবিউলের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ রবিউলকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, ফিরোজ তার ভাইকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102