ঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোস্তফা এলাহী মোস্তাক (৫০) নামে এক পথচারীর মৃত্যু।
শনিবার (১৯ জুন) সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক একই ইউনিয়নের খেড়বাড়ী এলাকার সামসুল হকের ছেলে।
জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে শিমুলতলী বাজারে আসেন মোস্তাক। বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে বাসায় ফেরার পথে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।