ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে নৌকাডুবি : জামায়াতের ২১ লাখ টাকা অর্থসহায়তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ২০ লাখ ৭০ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার নিহতদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের হাতে এই অর্থসহায়তা তুলে দেন দলটির আমির ডা. মুহম্মদ শফিকুর রহমান। একই সঙ্গে শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানান তিনি।

নৌকাডুবিতে নিহত ৬৯ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে করতোয়া নদীর আউলিয়াঘাট পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আলীম, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

জামায়াতের আমির ডা. মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। তা ছাড়া দুঃখের সময় পাশে দাঁড়ানো এক প্রকার সৌভাগ্যও। ’

তিনি আরো বলেন, ‘নৌকাডুবির ঘটনাটি একটি বড় মানবিক বিপর্যয়। নৌকা ডুবে এতসংখ্যক মানুষের মৃত্যু দেশের ইতিহাসে বিরল। আমরা নৌকাডুবির পর থেকেই পুরো বিষয়টি আমাদের নজরে রেখেছিলাম। নিহতরা সবাই হিন্দু ধর্মের হলেও আমরা বিষয়টি সেভাবে দেখছি না। আমরা দেখছি মানুষ। আর মানুষ বিপদে পড়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। এই সহযোগিতা আমাদের অনুগ্রহ নয়; বরং দায়িত্ব ছিল। আমরা দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র। আমরা আশা করব সকলেই এই দায়িত্ব পালনে এগিয়ে আসবে। ’

নৌকাডুবিতে উদ্ধার ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী রয়েছে ৩১ জন, শিশু ২১ জন ও পুরুষ ১৭ জন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, ‘একজন মানুষও নিখোঁজ থাকলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রত্যেক নিখোঁজ মানুষকে উদ্ধার করে অন্তত তাদের মরদেহ তাদের পরিবারের কাছে তুলে দিতে চেষ্টা করে যাচ্ছি। যেন তারা তার শেষকৃত্য করতে পারেন। ’

নৌকাডুবিতে নিহত ৬৯ জনের মধ্যে ৬৮ জনই সনাতন ধর্মাবলম্বী। শুধু মাঝি হাতেম আলীই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। দেবী দুর্গার আরাধনা করার জন্য তারা নদী পেরিয়ে বোদেশ্বরী পীঠ মন্দিরে যাচ্ছিলেন।

#কালের কণ্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102