ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বন্ধুদের সাথে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে আইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শিশু আইফা ওই এলাকার রনি ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আইফা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক সময় পাশে থাকা একটি পুকুরের পানিতে অসাবধানবশত পড়ে যায় সে। এ সময় এক মোটর সাইকেল আরোহী শিশুটিকে পুকুরের পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো আরিফুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক( এসআই) দীন বন্ধু রায় পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102