ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে ২ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) রাত ৩টায় পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুক্তারুল (৩০) ও আব্দুর রহমান (৩২) তাদের দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকায়।

আহত ট্রাক্টরের হেলপার সুকুমার চন্দ্র রায় একই এলাকার পালানু বর্মের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে স্কেভেটরবাহী ট্রাক্টরটি ঠাকুরগাঁও যাওয়ার সময় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় উল্টে যায়।

এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ট্রাক্টরের চালক ও স্কেভেটরের চালক ঘটনাস্থলে মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজন ও নিহত দুজনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাহার সিদ্দিকী ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং আহত ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102