ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুমাইয়া আক্তার মীম (১২) ও তার চাচা ফজলুল হক (৪২)।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক। এর আগে সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চাচা ফজলুল হকের মোটরসাইকেলে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম (৭) স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত অবস্থায় ফজলুল ও মুস্তাকিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর ফজলুল মারা যান। তবে মুস্তাকিম এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102