ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চমবারের টেস্টেও করোনা পজিটিভ রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চমবারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জ্বর নেই, কাশিও কমেছে। শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল রয়েছে। এখনো আইসিউতেই আছেন। তবে অক্সিজেন লাগছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

ডা. রফিকুল ইসলাম বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে।

তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে।

তিনি বলেন, রিজভী স্বাভাবিক খাবার খাচ্ছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে স্যাচুরেশন লেভেল ঠিক রাখা হচ্ছে। তবে শ্বাসকষ্ট নেই।
এদিকে রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার।

উল্লেখ্য, গত ১৬ই মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী সহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102