ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চম দফায় আরো ২,২৫৯ রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

পঞ্চম দফায় আজ বুধবার ভাসানচরে যাবেন আরো ২ হাজার ২৫৯ রোহিঙ্গা। এর আগে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজে এনে, সেখান থেকে ধাপে ধাপে চট্টগ্রামে নেয়া হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু দোজা নয়ন জানান, পঞ্চম দফায় অন্তত ৪ হাজার রোহিঙ্গা ভাসানচর যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের একটি বড় অংশকে ট্রানজিট ক্যাম্প থেকে চট্টগ্রামে নেয়া হয়েছে।

এদিকে, ভাসানচরে পাঠাতে সোমবার রাত থেকেই উখিয়া ডিগ্রী কলেজ এবং ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে জড়ো করা হয় রোহিঙ্গাদের।

এর আগে, গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৪ হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়। এছাড়া চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন। তারও আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন এবং ২০২০ সালের ৪ঠা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হন।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা নির্যাতন শুরু হলে পরের কয়েক মাসে অন্তত আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। এর আগেও বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়েছিল। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।

আশ্রিত রোহিঙ্গাদের এদেশে সাময়িক অবস্থান যেন আরো শোভন হয়, সে চেষ্টার কমতি করেনি সরকার। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। তাই তিন হাজার কোটি টাকারও বেশি খরচ করে ভাসানচরে গড়ে তোলা হয় বিশাল আশ্রয়ন প্রকল্প।

ভাসানচর আশ্রয়ন প্রকল্পে ১৪৪০টি ঘর এবং ১২০টি সাইক্লোন সেন্টারে থাকতে পারবেন ১ লাখ ১ হজার ৩৬০ জন রোহিঙ্গা। এখানে রয়েছে চিকিৎসা ও শিশুদের শিক্ষার সুব্যবস্থা।

এছাড়া আশ্রয়শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বখাটের উৎপাত বেড়েছে। বেড়েছে খুন, মুক্তিপণের জন্য অপহরণ, ধর্ষণ ও অরাজকতা। রোহিঙ্গা সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলিতে রোহিঙ্গাদের মৃত্যু ঘটছে। সাধারণ রোহিঙ্গারাও অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছে। তাই শান্তিকামী রোহিঙ্গারা ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহ দেখাচ্ছে, এমনটি মনে করছে সংশ্লিষ্টরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102