ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চম ধাপের নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হলেন যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৫ বার পঠিত

পঞ্চম ধাপের নির্বাচনে ২৯ পৌরসভার ২৭টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটি পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী। আর একটি পৌরসভা দখলে গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

একমাত্র বগুড়া পৌরসভায় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। এ ছাড়া রংপুরের হারাগাছ পৌরসভায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী এরশাদুল হক বিজয়ী হয়েছেন।

যে ২৭টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন সেগুলো হলো:

মানিকগঞ্জের সিংগাইরে আবু নাঈম বাশার, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, রাজশাহীর দুর্গাপুরে তোফাজ্জল হোসেন, চারঘাটে এনামুল হক, ঝিনাইদহের মহেশপুরে আব্দুর রশিদ খান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শাহজাহান সিকদার, বারইয়ারহাটে রেজাউল করিম, মিরসরাইয়ে মো. গিয়াসউদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ঝিনাইদহের কালীগঞ্জে আশরাফুল আলম, ভোলায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাসনে মো. মোরশেদ, লক্ষ্মীপুরের রায়পুরে গিয়াস উদ্দিন রুবেল, ব্রাহ্মণবাড়িয়ায় নায়ার কবির।

কিশোরগঞ্জের ভৈরবে ইফতেখার হোসেন বেনু, জামালপুরে সানোয়ার হোসেন সানু, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির, ইসলামপুরে আব্দুল কাদের শেখ, ময়মনসিংহের নান্দাইলে রফিক উদ্দিন ভূঁইয়া, গাজীপুরের কালীগঞ্জে এসএম রবীন হোসেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুর রশিদ খান, জয়পুরহাটে মোস্তাফিজুর রহমান, চাঁদপুরের শাহরাস্তিতে আব্দুল লতিফ, মতলবে আওলাদ হোসেন লিটন, মাদারীপুরে খালিদ হোসেন ইয়াদ, শিবচরে আওলাদ খান, হবিগঞ্জে আতাউর রহমান ও নীলফামারীর সৈয়দপুরে রাফিকা জাহান আক্তার বেবি।

উল্লেখ্য, প্রথম তিন দফার পৌরসভা নির্বাচনে চার/পাঁচটি করে পৌরসভায় বিজয়ী হন বিএনপি প্রার্থীরা। আর বাকিগুলোতে জয় পান আওয়ামী লীগ প্রার্থীরা। চতুর্থ ধাপেও একটি মাত্র পৌরসভায় জয় পায় বিএনপি। এবারের পর্বেও একটি মাত্র পৌরসভায় জয় পেয়েছে দলটি। যদিও দলের পক্ষ থেকে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102