ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে কলেজ অধ্যাপিকার লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

পটুয়াখালীতে নিখোঁজের দুই দিনের মাথায় অধ্যাপিকা মনোয়ারা সুলতানার (৬২) লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকালে নৌপুলিশের একটি দল পায়রাকুঞ্জ নদী এলাকার খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে।

মনোয়ারা পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তার স্বামীর নাম ইসাহাক মোল্লা। তিনি আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।

নিহতের ছেলে রাশেদ ইসাহাক শিবলী বলেন, দুই বছর আগে আমার ভাই মারা গেলে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করতেন। শনিবার সকালে তিনি শহরের সবজুবাগ দ্বিতীয় লেনের বাসা থেকে হাঁটতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি।

তিনি বলেন, অনেক খোঁজ করে না পেয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সোমবার সকালে নৌপুলিশ লাশ পাওয়ার খবর দেয়।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অধ্যাপিকা মনোয়ার সুলতানার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102