ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রুমানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে স্বামীর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমানা ওই গ্রামের সাঈদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের সাঈদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের রুমানার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের মামা সুজন মাহমুদের দাবি, কেউ নিজের ইচ্ছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে না। রুমানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশাসন সঠিক তদন্ত করলে আত্মহত্যার রহস্য বেরিয়ে আসবে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102