ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে দুই মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষ, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬৪ বার পঠিত

পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বায়েজিদ (১৪) ও হিরা (১৮)। এ ঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে তাদের পেছন থেকে আসা পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। পরে বরিশাল নেওয়ার পথে হিরার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102