ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

পটুয়াখালীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসষ্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামের মোতালেব ভূইয়ার ছেলে অপূর্ব ভূইয়া (২৪) ও আটখালী ছোট চতরা গ্রামের বঙ্কিম চন্দ্র দাসের পুত্র জয়ন্ত চন্দ্র দাস (২৩)। পটুয়াখালী ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা থেকে মোটরসাইকেল যোগে জয়ন্ত ও অপূর্ব পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসষ্ট্যান্ড অতিক্রমকালে পটুয়াখালী থেকে আসা আমতলী গামী মালবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্ত ও অপূর্ব মারা যায়। ফরাজী এন্টারপ্রাইজ নামের ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102