ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠুন হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকার কারণে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটরে কাজ নেয়। ডেকরেটরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মিঠুন হাওলাদার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102