ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার (৬ মে) সকালে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে ও পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান (১৪)।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি হলে ছোট চৌদ্দকানি গ্রামে বাড়ির পাশে সড়কে গরু আনতে গেলে মনির আকন ও একই সময়ে উত্তর পানপট্টি গ্রামে বিলের মাঝে ডাল তুলতে গেলে বজ্রপাতে মুস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। তাদের দুইজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জেবিন তাদেরকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102