ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

পটুয়াখালীর বাউফল কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার কালিশুরী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার জামাল মুন্সির নির্মাণাধীন ভবনে কয়েকদিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে একে একে ২০ জনকে কামড়ে জখম করে।

আহতদের মধ্যে পোনাহুড়া গ্রামের শাহজাহান হাওলাদার (৫০), নাসির উদ্দিন হাওলাদার (৫২), এনামুল মুন্সি (৩৫), রাফিয়া (৬), ইফাত (৩), রাবেয়া খান (২), সাধন কুলি (৫৫), নুরু মোল্লা (৭০) ইসমাইল (৪২) ও সোবাহানের (৪৭) পরিচয় জানা গেছে।

কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এ মুহূর্তে আমাদের এখানে ভ্যাকসিন নেই। তাই রোগীদের বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102