ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর বাউফলে সিঁধ কেটে ৭ বছরের শিশু চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত
ইনসেটে শিশু রিসান

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারাখানা গ্রামে ঘরের সিঁধ কেটে রিসান নামে এক শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সাত বছর বয়সী রিসান কারাখানা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে থাকছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কুদ্দুস আকনের ঘরের সিঁধ কেটে রিসান ও ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বিষয়টি বাউফল থানায় জানান রিসানের স্বজনরা। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, রোববার ভোরে আমাকে বিষয়টি জানিয়েছেন ওই এলাকার মেম্বার হাবিব আকন।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। একই সঙ্গে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102