ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর মহিপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার (১৮ জুলাই) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ওই মেয়ের মায়ের সঙ্গে ইউসুফ ফকিরের দ্বিতীয় বিয়ে হয়। এ সময় তারা কক্সবাজারে বসবাস করতেন। করোনার কারণে লকডাউনে তিনি স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় আসেন। চলতি মাসের ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়ায় মায়ের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় ইউসুফ তাকে পর্যটন কেন্দ্রে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। পরে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার ৩-৪দিন পর ওই কিশোরী তারে মাকে পুরো বিষয়টি জানায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102