ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীর ২৫ গ্রামে পালিত হচ্ছে ঈদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

চাঁদ দেখার উপর নির্ভর করে ও মধ্যপ্রাচ্যের আরবি তারিখের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা পালন করছেন পটুয়াখালীর ২৫ গ্রামের মানুষ।

শনিবার (৯ জুলাই) সকালে বদরপুর দরবার শরীফের মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।
ঈদুল আজহার নামাজ শেষে গ্রামের সামর্থবানরা পশু কোরবানি করেন।

বদরপুর দরবার শরীফের ছোট হুজুর সৈয়দ নাছির বিল্লাহ রব্বানী বলেন, ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসী চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছে। সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কোরবানিসহ সকল ধর্মীয় কাজ পালনে আহ্বান জানান তিনি।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর, ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া ,রাঙ্গাবালী কাটাখালী এলাকার জনগণ ঈদ পালন করছেন।

জেলার আরেকটি প্রধান জামাত অনুষ্ঠিত হয় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102