ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পতাকা চুরি নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

লালমনিরহাটে ব্যানার চুরিকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা করে আসছেন। শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন ব্রাজিল সমর্থক কফি আনান তার পতাকা চুরি করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মধ্যরাতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী বলেন, সংঘর্ষের ঘটনায় আখলাত (১৯), কফি আনান (২১) ও মুজিবুলসহ (২২) চারজন ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আখলাকের বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, অন্যায়ভাবে আমার ছেলেকে যারা আহত করেছেন তাদের বিচার চাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।

সদর হাসপাতালে ভর্তি কফি আনান বলেন, আর্জেন্টিনার সমর্থকরা পতাকার চুরির মিথ্যা অভিযোগ এনে আমাকে ডেকে অন্যায়ভাবে পিটিয়েছে। চুরির বিষয়ে আমি কিছুই জানি না।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলম বলেন, পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102