ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। একদিন আগেই তার সরকারের তিনটি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। এরপরেই প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাকে বিষয়টি জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসির।

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। চলতি শরতেই আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

এক সপ্তাহ আগে দ্রাঘি যে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি শরিক দল আপত্তি জানায়। এ থেকে রাজনৈতিক সংকটের আশঙ্কা জানায় তারা।

শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।

বুধবার দ্রাঘি যখন পুনরায় ওই চুক্তি প্রস্তাব করেন তখন জোটের সমর্থন পাননি তিনি। এরপরেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি দেশটি ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যেই আবার চলতি বছর ব্যাপক খরা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও তেলের দামও বেড়েছে। ফলে সবকিছু মিলিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102