ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মার পর চলে গেলো সেতুও, বেঁচে রইলো স্বপ্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শিশুদের নাম রাখা হয় ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’। জন্মের ছয়দিন পর শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়। এর একদিন পর আজ রোববার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই ‘স্বপ্ন’।

শিশুর পিতা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রাত ৯টা ১৫ মিনিটে পদ্মা নামের শিশুটিও মারা গেছে। শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল। হঠাৎ আজ সেতুও মারা গেছে।’

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘গতকাল (শনিবার) পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জানতে পারি। পরে সেতু ও স্বপ্ন নামের শিশু দুটিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে শুনলাম সেতু নামের শিশুটিও মারা গেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102