ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মার ২৯ কেজি ওজনের কাতলার দাম উঠলো ৪৬ হাজার টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত
মুন্সীগঞ্জ জেলা-যুগান্তর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস আড়তের পূর্ব ছিডারচর এলাকার অদূরে পদ্মা নদীত ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতলা মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

এসময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ। এর আগে বুধবার ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জল নামে এক জেলের জালে বিশাল আকৃতির ওই কাতলা মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধা জানান, বুধবার সকালে ১৬০০ টাকা কেজি দরে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ তার আড়তে থেকে পাইকারী দরে বিক্রি করা হয়। তাছাড়া এখন এ মৌসুমে স্বাভাবিকভাবেই ১৬৫০-১৭০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির ভিন্ন সাইজের কাতলা বা রুই মাছ বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাছ প্রিয় ক্রেতাদের কাছে ক্রয় করা হয়। বড় ভিন্ন সাইজের কাতলা বা রুই মাছ হলে তার চাহিদাও থাকে এ মৎস আড়তে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102