ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মাসেতুতে হাঁটা বন্ধে কঠোর হতে নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

পদ্মাসেতুতে হাঁটার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, পদ্মাসেতুতে হাঁটা বন্ধ করতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, এটা টু টায়ার ডাবল ডেক ব্রিজ। ব্রিজের ওপরে মানুষের হাঁটার কোনো সুযোগ নেই। কোনো ফুটপাত রাখা হয়নি। এখানে হেঁটে চলাফেরার কোনো পদ্ধতি নেই।

তিনি আরো বলেন, সেতুর নিচে রেল ব্রিজে একটা ট্র্যাক রাখা হয়েছে। সেতুর উপরে দুই সাইডে একটা করে সার্ভিস লেন আছে। মেইন্টেন্সের কাজ যারা করবেন তারা তাদের গাড়ি সাইডে রেখে ঐ সার্ভিস লেনে চলাফেরা করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরশুদিন রাতে তিন-চারজনকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। তারা গাড়ির ফাইন দিতে পারেননি। এগুলো আরো কঠোরভাবে দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102